• Home  
  • সামনেই পেহেলগাঁওকান্ডের বর্ষপুর্তি, পর্দাফাঁস ওডিশা মডিউলের, ধৃত ২ জেহাদি
- দেশ - শীর্ষ সংবাদ

সামনেই পেহেলগাঁওকান্ডের বর্ষপুর্তি, পর্দাফাঁস ওডিশা মডিউলের, ধৃত ২ জেহাদি

ওয়েব নিউজ, ৬ এপ্রিলঃ পহেলগাঁও হামলার বর্ষপূর্তির আর ১৭ দিন বাকি। গোটা দেশ যখন কড়া নিরাপত্তার চাদরে ঢাকা, ঠিক তখনই জঙ্গি দমনে বড়সড়ো সাফল্য পেল দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং মহারাষ্ট্র এটিএস । রবিবার মুম্বই এবং থানেতে যৌথ অভিযান চালিয়ে ‘ওডিশা মডিউলের’ দুই সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। ধৃতদের নাম মোসাব আহমেদ ওরফে কালাম এবং […]

ওয়েব নিউজ, ৬ এপ্রিলঃ পহেলগাঁও হামলার বর্ষপূর্তির আর ১৭ দিন বাকি। গোটা দেশ যখন কড়া নিরাপত্তার চাদরে ঢাকা, ঠিক তখনই জঙ্গি দমনে বড়সড়ো সাফল্য পেল দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং মহারাষ্ট্র এটিএস । রবিবার মুম্বই এবং থানেতে যৌথ অভিযান চালিয়ে ‘ওডিশা মডিউলের’ দুই সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। ধৃতদের নাম মোসাব আহমেদ ওরফে কালাম এবং মোহাম্মদ হামাদ কালরা।

দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে, এই মডিউলটি ওডিশা থেকেই পরিচালনা করা হচ্ছিল। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দু’দিন ধরে এই দুই সন্দেহভাজনের উপরে নজরদারি চালান স্পেশাল সেলের কর্তারা।

এরপরে এ দিন থানের খাড়াবলি এবং মুম্বইয়ের কুর্লায় অভিযান চালিয়ে যথাক্রমে মোসাব আহমেদ ওরফে কালাম এবং মোহাম্মদ হামাদ কালরা-কে গ্রেপ্তার করা হয়।ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ এবং বেশ কিছু আপত্তিকর নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

About Us

News 24 Bangla বিশ্বস্ত বাংলা ডিজিটাল নিউজ প্লাটফর্ম, প্রতিদিনের বাছাই করা জেলা, রাজ্য তথা আন্তর্জাতিকস্তরের নির্ভুল সংবাদ পরিবেশন করে। এছাড়াও খেলা,বিনোদন সহ বিভিন্ন স্তরে নির্ভুল খবর পরিবেশন করে। আমরা চতুর্থ স্তম্ভ,
সত্য নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ্য…..

Email Us: support@news24bangla.in

Contact: +919064789791

News 24 Bangla  @2026. All Rights Reserved.