• Home  
  • ভবানীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শো ঘিরে উত্তেজনা, সাসপেন্ড ৪ পুলিশ আধিকারিক
- রাজ্য

ভবানীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শো ঘিরে উত্তেজনা, সাসপেন্ড ৪ পুলিশ আধিকারিক

কলকাতা, ৪ এপ্রিলঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর রোড শো ঘিরে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হল ভবানীপুরে। এই অবস্থায় দাড়িয়ে ভবানীপুরে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। পুলিশ প্রশাসনের এধরনের গাফিলতির কারনে কলকাতার ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে দেওয়া হয়। সেইসাথে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুরও নির্দেশ দিয়েছে কমিশন।       কমিশন […]

কলকাতা, ৪ এপ্রিলঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর রোড শো ঘিরে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হল ভবানীপুরে। এই অবস্থায় দাড়িয়ে ভবানীপুরে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। পুলিশ প্রশাসনের এধরনের গাফিলতির কারনে কলকাতার ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে দেওয়া হয়। সেইসাথে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুরও নির্দেশ দিয়েছে কমিশন।

 

 

 

কমিশন সূত্রে খবর, সাসপেন্ড করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি (২) সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়। রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকে চিঠি দিয়ে কমিশন জানায়, রবিবারের মধ্যে এই নির্দেশ কার্যকর করে রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি, ওই শূন্য পদগুলোতে দ্রুত নতুন আধিকারিক নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে।

 

 

 

 

নির্বাচন কমিশনের এই কড়া অবস্থান স্পষ্ট করে দিল যে, ভোটের আবহে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কোনো প্রকার শিথিলতা বরদাস্ত করা হবে না। এই নির্দেশের প্রতিলিপি রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ আগরওয়াল এবং স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষকেও পাঠানো হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

About Us

News 24 Bangla বিশ্বস্ত বাংলা ডিজিটাল নিউজ প্লাটফর্ম, প্রতিদিনের বাছাই করা জেলা, রাজ্য তথা আন্তর্জাতিকস্তরের নির্ভুল সংবাদ পরিবেশন করে। এছাড়াও খেলা,বিনোদন সহ বিভিন্ন স্তরে নির্ভুল খবর পরিবেশন করে। আমরা চতুর্থ স্তম্ভ,
সত্য নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ্য…..

Email Us: support@news24bangla.in

Contact: +919064789791

News 24 Bangla  @2026. All Rights Reserved.