ওয়েব নিউজ, ১৫ এপ্রিলঃ নববর্ষের বিশেষদিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল আর এন রবি। তাঁর বার্তা, ‘আসুন, আমাদের বীর শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে আমরা আজ পুনরায় অঙ্গীকারবদ্ধ হই’’। প্রসঙ্গত, নির্বাচনের বঙ্গে অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব পালন করছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। পূর্ববর্তী রাজয়পালের ইস্তফার পর শপথ নেন তিনি।
নববর্ষের প্রাক্কালে বিবৃতিতে রাজ্যপাল বলেছেন, ‘পয়লা বৈশাখের এই পুণ্য লগ্নে পশ্চিমবঙ্গের আমার প্রিয় ভাই ও বোনেদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই প্রাণবন্ত উৎসব বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, সুগভীর পরম্পরা এবং অদম্য চেতনাকে প্রতিফলিত করে। আগামী নতুন বছর প্রতিটি পরিবারে সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি বহন করে আনুক’। তার শপথগ্রহন অনুষ্ঠানে রাজভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, শপথ গ্রহণের পর তিনি নবনিযুক্ত রাজ্যপাল ও তাঁর স্ত্রী-র সঙ্গে আলাপচারিতাও করেন।

