কোচবিহার, ৮ এপ্রিলঃ ভর্ৎসনার মুখে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক অনুরাগ যাদব, সরিয়ে দিল কমিশন, এই অবস্থায় দায়িত্বজ্ঞানহীনতা এবং ওই পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কমিশন।
কমিশন সূত্রে খবর, পর্যবেক্ষক হিসাবে কয়েকদিন থেকে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল তাঁকে। তিনি একি জেলায় দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দায়িত্বও সামলাচ্ছিলেন। কিন্তু ওই কেন্দ্রে কতগুলি বুথ আছে, তা সম্পর্কে সম্যক ধারণাই নেই তাঁর। মুখ্য নির্বাচন কমিশনার তাঁকে প্রশ্ন করলে তিনি উত্তর দিতে পারেননি। এই অবস্থায় তিনি কীভাবে নির্বাচনে দেখভাল করবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেন জ্ঞানেশ। তারপরই অনুরাগকে পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
পর্যবেক্ষক নিয়োগের সময় কমিশন জানিয়েছিল, যাঁদের যে কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের ১৮ মার্চের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে যেতে হবে। সেই নির্দেশমতো পর্যবেক্ষকেরা নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে গিয়ে দায়িত্ব নিয়েছেন।
কমিশন জানিয়েছিল, নিজেদের এলাকায় পৌঁছেই যোগাযোগের ঠিকানা প্রকাশ্যে আনবেন তাঁরা, যাতে যে কেউ যে কোনও প্রয়োজনে পর্যবেক্ষকদের সাহায্য পেতে পারেন। সেই মতো পর্যবেক্ষকেরা কাজও শুরু করেছেন। কমিশনের নির্দেশ, প্রার্থী, রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের জন্য প্রতি দিন একটি নির্দিষ্ট সময় পর্যবেক্ষকদের ফাঁকা রাখতে বলেছিল কমিশন। নির্বাচন প্রক্রিয়া অবাধ, শান্তিপূর্ণ এবং পক্ষপাতহীন ভাবে হচ্ছে কি না, তার উপরে নজর রাখছেন পর্যবেক্ষকেরা।

