• Home  
  • নির্বাচনের মুখে কয়লা পাচার মামলার তদন্ত, গ্রেপ্তার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ
- রাজ্য - শীর্ষ সংবাদ

নির্বাচনের মুখে কয়লা পাচার মামলার তদন্ত, গ্রেপ্তার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ

ওয়েব নিউজ, ১৪ এপ্রিলঃ নির্বাচনের মুখে কয়লা পাচার মামলার তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করল আইপ্যাকের ডিরেক্টর ও প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে। কারন হিসাবে বেআইনি লেনদেনের অভিযোগ সামনে এনেছে তদন্তকারী সংস্থা। জানা যায়, এই মামলা চলাকালীন গত ২ এপ্রিল অভিযুক্তের দিল্লির ঠিকানায় অভিযান চালায় তদন্তকারীরা। তদন্ত চলাকালীন বেশকিছু নথিপত্রও বাজেয়াপ্ত করা হয়। এরপরেই পরবর্তী এই অভিযান […]

ওয়েব নিউজ, ১৪ এপ্রিলঃ নির্বাচনের মুখে কয়লা পাচার মামলার তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করল আইপ্যাকের ডিরেক্টর ও প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে। কারন হিসাবে বেআইনি লেনদেনের অভিযোগ সামনে এনেছে তদন্তকারী সংস্থা।

জানা যায়, এই মামলা চলাকালীন গত ২ এপ্রিল অভিযুক্তের দিল্লির ঠিকানায় অভিযান চালায় তদন্তকারীরা। তদন্ত চলাকালীন বেশকিছু নথিপত্রও বাজেয়াপ্ত করা হয়। এরপরেই পরবর্তী এই অভিযান চালিয়ে তাঁকে নিজেদের কব্জায় নেয় আর্থিক তদন্তকারী সংস্থা।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, বেআইনি লেনদেনের অভিযোগে, দিল্লি পুলিশের করা একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপ্যাকের বিরুদ্ধে মূলত টাকাপাচার, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, হিসাবের নথিপত্রে কারসাজি, অনৈতিক অর্থ লেনদেন সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় লেনদেনের এই প্রক্রিয়া ২ ভাগে হয়েছে। ৫০ শতাংশ চেকে ও বাকিটা নগদে হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হলে, আদালত তাঁকে ১০ দিনের তদন্তকারীদের হেফাজতের নির্দেশ দেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

About Us

News 24 Bangla বিশ্বস্ত বাংলা ডিজিটাল নিউজ প্লাটফর্ম, প্রতিদিনের বাছাই করা জেলা, রাজ্য তথা আন্তর্জাতিকস্তরের নির্ভুল সংবাদ পরিবেশন করে। এছাড়াও খেলা,বিনোদন সহ বিভিন্ন স্তরে নির্ভুল খবর পরিবেশন করে। আমরা চতুর্থ স্তম্ভ,
সত্য নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ্য…..

Email Us: support@news24bangla.in

Contact: +919064789791

News 24 Bangla  @2026. All Rights Reserved.