• Home  
  • ধসের বিপর্যস্ত উত্তর সিকিম, যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ
- Breaking News - দুনিয়া

ধসের বিপর্যস্ত উত্তর সিকিম, যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ

ওয়েব নিউজ, ৬ এপ্রিলঃ ব্রিজে ধসের কারনে উত্তর সিকিমের অবস্থা বিপর্যস্ত। চুংথাং থেকে লাচেনগামী রাস্তায় তারুম চু ব্রিজের কাছে বিশাল ধস, যার ফলে সম্পূর্ণ বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। যার দরুন ঘুরতে যাওয়া বহু পর্যটক আটকে রয়েছেন। তবে খানিক হলেও স্বস্তি লাচুং, ইয়ুমথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট রুট বর্তমানে স্বাভাবিক রয়েছে।     জানা গেছে, বর্তমানে খামখেয়ালি […]

ওয়েব নিউজ, ৬ এপ্রিলঃ ব্রিজে ধসের কারনে উত্তর সিকিমের অবস্থা বিপর্যস্ত। চুংথাং থেকে লাচেনগামী রাস্তায় তারুম চু ব্রিজের কাছে বিশাল ধস, যার ফলে সম্পূর্ণ বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। যার দরুন ঘুরতে যাওয়া বহু পর্যটক আটকে রয়েছেন। তবে খানিক হলেও স্বস্তি লাচুং, ইয়ুমথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট রুট বর্তমানে স্বাভাবিক রয়েছে।

 

 

জানা গেছে, বর্তমানে খামখেয়ালি মেজাজে উত্তর সিকিমের আবহাওয়া। সেই কারনে পর্যটকদের নিরাপত্তার দিকে তাকিয়ে প্রশাসন নানান ব্যবস্থা গ্রহন করছে। তবে যারা এরই মধ্যে উত্তর সিকিম ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির খোঁজ নিয়ে ওইস্থানে যাওয়ার কথা জানানো হয়েছে।

 

 

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে আজ পর্যটকদের লাচেনেই নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকাল সকালে আবহাওয়া পরিষ্কার থাকলে তবেই রাস্তায় বরফ পরিষ্কার করা সম্ভব হবে। এরপরই আটকে পড়া পর্যটকদের সরানোর কাজ শুরু করা যাবে। উদ্ধারকাজ সফল করতে জেলা প্রশাসন, পুলিশ, আইটিবিপি, বিআরও এবং ভারতীয় সেনা যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

About Us

News 24 Bangla বিশ্বস্ত বাংলা ডিজিটাল নিউজ প্লাটফর্ম, প্রতিদিনের বাছাই করা জেলা, রাজ্য তথা আন্তর্জাতিকস্তরের নির্ভুল সংবাদ পরিবেশন করে। এছাড়াও খেলা,বিনোদন সহ বিভিন্ন স্তরে নির্ভুল খবর পরিবেশন করে। আমরা চতুর্থ স্তম্ভ,
সত্য নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ্য…..

Email Us: support@news24bangla.in

Contact: +919064789791

News 24 Bangla  @2026. All Rights Reserved.