কলকাতা, ৫এপ্রিলঃ রাজ্যে প্রথম দফার নির্বাচন হতে চলেছে ২৩ এপ্রিল। সোমবারের মধ্যে বিবেচনাধীনদের প্রথম বিচারপর্ব মেটানোর দিন ধার্য করা হয়েছে। শনিবার পর্যন্ত প্রায় ৫৭ লক্ষ বিবেচনাধীনের নিষ্পত্তি করা হয়। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে প্রায় শেষের দিকে বিবেচনাধীনদের তথ্য যাচাইয়ের কাজও । তবে রবিবারই প্রকাশিত হয়েছে ১১ তম অতিরিক্ত তালিকা। তবে এই তালিকা প্রকাশের পরেও যাঁদের নাম বিবেচনাধীন থাকবে তাদের মামলা নিষ্পত্তি সোমবারের শেষ করতে হবে। এছাড়াও এই বিচারপর্বের শেষে যদি কারও অভিযোগ থেকে থাকে, সেইব্যক্তি বিচার চেয়ে ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন।
২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকার প্রথম অংশ প্রকাশ করে কমিশন। বিবেচনাধীন ভোটার ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। সেই তালিকা ৭০৫ জন বিচারক নিষ্পত্তি করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিবেচনাধীনদের মধ্য থেকে নিষ্পত্তি হওয়া তালিকা ধাপে ধাপে তা প্রকাশ কমিশন। গত ২৩ মার্চ রাত থেকে অতিরিক্ত তালিকা প্রকাশ শুরু হয়েছে। সোমবারের মধ্যেই সেই বিবেচনাধীনদের প্রথম বিচারপর্ব মিটিয়ে ফেলতে পারে কমিশন।
সোমবারই সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে বিকেলের দিকে উঠতে পারে মামলাটি। বিবেচনাধীনদের তালিকা নিয়ে সর্বশেষ কী পরিস্থিতি রয়েছে, সে বিষয়ে কমিশনের বক্তব্য শুনতে পারে সুপ্রিম কোর্ট।
