কোচবিহার, ৬ এপ্রিলঃ নির্বাচনের প্রাক্কালে অবাধ ও শান্তিপুর্ন নির্বাচন করাতে ইতিমধ্যে কোচবিহার বিভিন্ন জেলায় বসানো হয়েছে বিশেষ নাকা চেকিং। গোপনসূত্রে খবরের ভিত্তিতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার সহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার গভীররাতে মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা বাইপাস নাকা পয়েন্টে ওই ২ ব্যক্তিকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ০৬টি শাটার গান এবং ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই আগ্নেয়াস্ত্রগুলি তাদের গাড়ির ড্যাশবোর্ডে লুকিয়ে রাখা ছিল বলেই জানা গেছে। বাজেয়াপ্ত ওই গাড়িটি জলপাইগুড়ির ময়নাগুড়ি দিক থেকে আসছিল।অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ওই ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে মেখলিগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে নিদিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

